ঠিক কতটা || শাহরিয়ার সোহাগ || Thik Kotota poem by Shahriar Sohag
ঠিক কতটা
ঠিক কতটা দিন দেখা হয় না আমাদের!
ময়লা বুড়িগঙ্গায় নৌকা পাড়ি দিয়ে-
বাকরখানী খেতে যাওয়া হয় না ঠিক কত দিন?
যেন অনেকগুলো বছর কোসায় নিয়ে চা খাই না-
ছাপড়া মসজিদের কোণায়।
যেন বহু বছর আগের এক সন্ধ্যায়
রিক্সায় তোমায় রেখে আসার সময় তোমায় ধরে বসেছিলাম।
ঠিক কতগুলো বছর আগে তোমাবে শেষ ফুল দিয়েছিলাম।
রং মিলিয়ে পাঞ্জাবি শাড়ি পরেছিলাম আমরা।
তোমার ক্লাস শেষে রিক্সা নিয়ে অপেক্ষায় থাকা আমি-
তোমাকে চমক দিতে চলে যেতাম ঢামেকে,
ঢামেকের চটপটি তোমার প্রিয় তাই।
ঠিক কতটা সময় পর আবার আমাদের দেখা হবে?
কতটা সময় পর আড্ডা জমবে বাবলুতে, মামাতে।
কতটা কাল পর নীলক্ষেতে রাস্তা পার করার অজুহাতে,
তোমার হাত ধরে হাটবো?
রাত ১.২৩ | ২-৭-২০ | চৌগাছা, যশোর।
শাহরিয়ার সোহাগ এর ঠিক কতটা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Thik Kotota poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments