Header Ads

তখন || শাহরিয়ার সোহাগ || Tokhon poem by Shahriar Sohag

তখন || শাহরিয়ার সোহাগ

 তখন

মুখোমুখি বসে তবে হোক কিঞ্চিত গল্প,
তোমার ইচ্ছের কথা আর...
আর আমার কবিতা নিয়ে স্বপ্নগুলো।
তুমি যদি লজ্জাতে বন্ধ চোখে থাকো।
আমি তখন দুষ্টুমিতে তোমার চোয়াল টেনে,
চুল এলোমেলো করে দেবো দেখো।
ফুঁ দিয়ে উড়িয়ে দেবো কাঁধে ঢেকে রাখা চুলগুলো।
কপালে আঁচড়ে পড়া চুলগুলো গুঁজে দেবো কানে।
তোমার চশমাটা খুলে রাখবো আমার বুকপকেটে।
খুব কাছাকাছি মুখোমুখি বসে-
তোমার হাত ধরে গল্প করবো তখন।



 শাহরিয়ার সোহাগ এর তখন কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

 Tothon  poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.