কাজল || শাহরিয়ার সোহাগ || kajol poem by Shahriar Sohag
কাজল
ভাবো তুমি আমার প্রিয় নীল রঙের-
একটা শাড়িতে আঁচল মেলিয়ে আমার সামনে।
খোলা চুল, মুখে লুকিয়ে রাজ্যোর হাসি।
তোমার জন্য আজ কাজল আনবো ভেবে,
তুমি তোমার ও চোখ যুগলকে উলঙ্গ করে বেরিয়েছো।
মেয়েদের ব্যাগে আয়না থাকে।
তুমি ব্যাগ থেকে আয়না বের করে,
আমার থেকে কাজল নিয়ে,
চোখের খুব কাছে ছোট্ট আয়নাটা ধরে চোখে কাজল পরছো।
প্রিয়, তুমি ঠিক নিজেও জানো না-
তোমার প্রিয় এই কাজলে তোমাকে ঠিক যতটা মায়াবি দেখায়,
আর তারচেয়েও বেশি নেশাতুর মনে হয়।
তোমার কাজল পরা চোখ দুটো আমার জন্য নেশা।
শাহরিয়ার সোহাগ এর কাজল কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
kajol poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments